• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়ি চাপায়, ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া গাজীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তা অভিযোগ, বিএনপি’র কথিত নেতা মাসুদ রানাকে ঘিরে বির্তক কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁধে করের ভার, কিশোরগঞ্জে রিটার্ন দাখিলে এক দশকের সর্বনিম্ন ধস গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম তুহিন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন সাংবাদিকরা, গাজীপুরে মানববন্ধন গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গাজীপুর মহানগরীর ১৮ নং ওয়ার্ডে দুই দিন পরপর মিটারের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী গাজীপুরে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা–অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

Reporter Name / ৩৪২ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

150

মোঃ সাবিউদ্দিন: রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার পক্ষে প্রত্যাহারপত্র জমা দেন দলটির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান।

তবে জিএম কাদের ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও তিনি রংপুর-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছেন। সেই আসনে তার প্রার্থিতা এখনো বহাল রয়েছে। বিকেল চারটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ রয়েছে। অপর আসন থেকেও তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় পৌঁছাতে না পারায় জাতীয় পার্টি নির্বাচন করবে কি না সংশয় দেখা দিয়েছে। এদিন সকালে বনানীতে নিজ কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এরপর দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমরা নির্বাচনী পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামীকাল সোমবার প্রতীক বরাদ্দের দিন। তাই নির্বাচনটা আমরা করব নাকি করব না, তা আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার। জাতীয় পার্টি নির্বাচন করবে নাকি করবে না, তা বিকেলের মধ্যে জানিয়ে দেওয়া হবে। দলের চেয়ারম্যান জিএম কাদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


More News Of This Category
bdit.com.bd