• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

মামলা না তোলায় স্কুল শিক্ষক’কে শারীরিক নির্যাতনের অভিযোগ

মোহাম্মদ রুস্তম আলী, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ / / ১২৮ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

34

মোহাম্মদ রুস্তম আলী, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জস্হ নতুন জেলখানা মোড় পাঠানকান্দি নামক গ্রামের বাসিন্দা মোঃ–হারুন অর রশিদ জুয়েল। তিনি কিশোরগঞ্জ মডেল হাই স্কুলের একজন সহকারী সিনিয়র শিক্ষক। গত নভেম্বরে তার বড় মেয়ে মেহজাবিন আক্তার আঁখি’কে জোরপূর্বক অপহরণের দায়ে সাবেক কিশোরগঞ্জ সদর ৮ নং মারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ–মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর পরিবার। অতঃপর মোশাররফ হোসেন গ্রেফতার হন। কিন্তু হাই কোর্ট এবং নিম্ন আদালত থেকে জামিনে বের হওয়ার পর মামলা তোলে নেওয়ার জন্য বিভিন্নভাবে তার লোকমারফত হুমকি-ধামকি দিয়ে আসছিল এই ইউপি মেম্বার।কিন্তু তাতেও মাথানত হয়ে যায়নি ভোক্তাভোগীর পরিবার। মামলা না তোলায় গত ১৯ শে ফেব্রুয়ারী কিশোরগঞ্জ নতুন জেলখানা মোড়ের গোল চক্করে তাঁর উপরে ইচ্ছাকৃত ভাবে মটর সাইকেল তোলে দেয় ইউপি মেম্বার মোশাররফ। ভুক্তভোগী কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি চড়-চাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকে মোশাররফ। ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন দু’জনকেই নিরাপদে সরিয়ে নেয়।পরবর্তীতে,ভুক্তভোগী কে মেরে ফেলার হুমকি দিয়ে মোটরসাইকেল চালিয়ে চলে যায় সাবেক এই ইউপি মেম্বার মোশাররফ। এই ঘটনায় জনাবঃ–হারুন অর রশিদ জুয়েল কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাবঃ–আব্দুল্লাহ আল মামুন তার বিবরণে বলেছেন,তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd