• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে একটি বাড়ির সামনে ‘কালো জাদুর’ পুতুল, এলাকায় আতঙ্ক গাজীপুরে খুলল ১৯ কারখানা, মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে, মামলা না দেওয়ার অভিযোগ : এস আই জাহিদুলের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানার নাওজোড়ে এলাকায় গেটপাস-চালান ছাড়া অবৈধভাবে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ সাংবাদিক আলমগীর হোসেনের জন্মদিন আজ, প্রয়াত মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, সাংবাদিক ও বিজিবিসহ আহত একাধিক শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবা সহ আটক ২ গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা

দেশের ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত: পলক

Reporter Name / ৪৭৮ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪

464

স্টাফ রিপোর্টার: দেশের ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখেছি ৫০ লাখ মানুষ কীভাবে যেন এই অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছেন।’

তিনি বলেন, ‘অনলাইন জুয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা যুক্ত হয়েছেন জানিয়ে পলক বলেন, অনেক বয়স্ক, রিটায়ার্ড পারসনরাও এর মধ্যে আসছেন।’

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘জুয়ার ২ হাজার ৬০০ সাইটের তালিকা প্রকাশ করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।’

প্রতিমন্ত্রী জানান, সাইট বন্ধের পাশাপাশি সচেতনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যাতে সাধারণ মানুষ এ ধরনের কোনো প্রলোভনে পড়ে প্রতারিত না হন। দেশের মুদ্রা যাতে বিদেশে পাচার না হয়।


More News Of This Category
bdit.com.bd