• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

গাজীপুরে নারী সাংবাদিকের সাথে তিতাসের ম্যানেজারের অসৎ আচরণের অভিযোগ

মুন্নি আক্তার , গাজীপুর / / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

36

মুন্নি আক্তার , গাজীপুর :

গাজীপুর মহানগরীতে দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্নি আক্তারের সাথে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর আঞ্চলিক ডিভিশনের ম্যানেজার মোস্তফা মাহাবুবের অসৎ আচরণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ই মে) দুপুর পৌনে ১ টার দিকে তিতাসের গাজীপুর আঞ্চলিক ডিভিশন কার্যালয়ের ২য় তলায় এঘটনা ঘটে। জানা যায়, সাংবাদিক মুন্নি তথ্য সংগ্রহ করতে তিতাস অফিসে গেলে ম্যানেজার মোস্তফা মুন্নিকে দেখেই ক্ষীপ্ত হয়ে অশালীন ভাষার খারাপ গালিগালাজ করতে থাকে। এসময় মুন্নি মোবাইলে স্থিরচিত্র ধারণ করা শুরু করলে তিতাস অফিস থেকে মুন্নিকে বের করে দেয় এই কর্মকর্তা। তিতাসের এই ম্যানেজার ইতিপূর্বে চন্দ্রা আঞ্চলিক বিতরণ কেন্দ্রে ম্যানেজারের দায়িত্বরত থাকার সময় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মুন্নির সাথে বিরোধ সৃষ্টি হয়। গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবসহ গাজীপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে অভিযূক্ত মোস্তফা মাহবুব অসৎ আচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অপরাধে দ্রুত শাস্তি প্রদানের দাবি করেন। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর আঞ্চলিক বিক্রয় ডিভিশনের মহাব্যবস্থাপক, অতিরিক্ত দায়িত্ব প্রকৌ. মো. শাখাওয়াত হোসেন জানান, এঘটনায় তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd