• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল লালমনিরহাটের বুড়িমারীতে পাথরের ট্রাকে মিলল পরিত্যক্ত মর্টারসেল আত্রাইয়ে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী ফাগুনের রঙে আগামীর স্বপ্নিল আবাহন : কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বসন্ত উৎসব ও প্রাণের মেলা গাজীপুরে জমির ‘ওয়ারিশ’ দাবির আড়ালে চাঁদাবাজির অভিযোগ আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ সদস্যে দুই পা বিচ্ছিন্ন

লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি / / ১৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

29

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি :

বাদীর দায়েরকৃত এজাহার হতে জানা যায় যে, বাদী এবং ধৃত আসামি পরস্পর প্রতিবেশী। বাদীর মেয়ে ভিকটিম নবম শ্রেণীর একজন ছাত্রী। গত ২০/০২/২০২৬ ইং তারিখে ধৃত আসামি গোলাপ মিয়া ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে গোলাপ মিয়ার বসতবাড়ির শোয়ার ঘরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে প্রতিবেশী এবং সাক্ষীরা আসামি গোলাপ মিয়ার বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে। তখন কৌশলে আসামি গোলাপ মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর গত ২৪/০২/২০২৬ ইং তারিখে ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০০৩) এর ৯ (১) ধারায় আসামি গোলাপ মিয়ার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-২৮। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ০৯/০৪/২০২৬ তারিখ রাত ০৯.৫০ ঘটিকায় লালমনিরহাট জেলার ০২ নং ওয়ার্ড এর নর্থ বেঙ্গল মোড়স্থ দারুস ইহসান প্রি-ক্যাডেট একাডেমির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে লালমনিরহাট সদর থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গোলাপ মিয়া কে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd