• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে, মামলা না দেওয়ার অভিযোগ : এস আই জাহিদুলের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানার নাওজোড়ে এলাকায় গেটপাস-চালান ছাড়া অবৈধভাবে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ সাংবাদিক আলমগীর হোসেনের জন্মদিন আজ, প্রয়াত মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, সাংবাদিক ও বিজিবিসহ আহত একাধিক শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবা সহ আটক ২ গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা গাজীপুরে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তরুণ সাংবাদিক ও তাঁর বন্ধু গাজীপুরের দেউলিয়াবাড়ীর দিঘিরপাড় এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে, মামলা না দেওয়ার অভিযোগ : এস আই জাহিদুলের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার / / ১৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

16

ক্রাইম রিপোর্টার :

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার উপপরিদর্শক (এস আই) জাহিদুল ইসলাম জসিমের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে আটক এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে নিয়মিত মামলা না দিয়ে আদালতে সন্দেহভাজন হিসেবে প্রসিকিউশন দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) জিএমপির বাসন থানার কিলো-টু টিমের দিবাকালীন দায়িত্ব পালনকালে নাওজোর এলাকায় অভিযান চালিয়ে ইমন নামের এক ব্যক্তিকে আটক করেন, এস আই জাহিদুল ইসলাম জসিম। অভিযোগ রয়েছে, আটকের পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে নিয়মিত মামলা না দিয়ে ২০ হাজার টাকা ঘুষের বিনিময়ে তাঁকে আদালতে সন্দেহভাজন হিসেবে পাঠানো হয়। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীন ভাবে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে এসআই জাহিদুল ইসলাম জসিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলেন এবং হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে বাসন থানার তদন্ত কর্মকর্তা মো. সেলিম বলেন, বাসন থানা পুলিশের সঙ্গে এ ধরনের কোনো অনৈতিক লেনদেনের ঘটনা ঘটেনি। সাংবাদিকের সঙ্গে এসআই জাহিদুল ইসলামের অসৌজন্যমূলক আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জাহিদুল একজন মানসিক রোগী। তাঁর আচরণ ও কথাবার্তা অনেক সময় অশোভন হয়ে থাকে। তিনি সবার সঙ্গেই এ ধরনের আচরণ করেন। ”অন্যদিকে, বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, সাংবাদিকরা যেকোনো বিষয়ে তথ্য যাচাইয়ের জন্য প্রশ্ন করতেই পারেন। তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার বা অসৌজন্যমূলক আচরণের কোনো সুযোগ নেই। এ ঘটনায় উত্থাপিত ঘুষ গ্রহণের অভিযোগ, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এবং সাংবাদিকের সঙ্গে অসৌজন্য মূলক আচরণের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd