• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের গাজীপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৮ম শ্রেণির ছাত্রের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, থানায় লিখিত অভিযোগ বাংলাদেশ প্রেস-ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও সাংবিধানিক প্রশিক্ষণ এবং গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত গাজীপুর সাংবাদিক এর ওপর সন্ত্রাসী হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাজীপুরে জলাবদ্ধতায় স্থবির জনজীবন, পশ্চিম কলমেশ্বরে পানিবন্দি হাজারো পরিবার দেড় শতকের ইতিহাস কাঁদে বাউন্ডারির ওপারে : সতাল মহাশ্মশানের ঐতিহ্যবাহী মাঠ ও জমি দখলের অভিযোগ, এলাকায় ক্ষোভ উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম গাজীপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জিএমপি কমিশনার

গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গাজীপুর প্রতিনিধি / / ১৬ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

38

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন দিঘিরচালা এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বাসন ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল (ওরফে “কেরেট সাইফুল”) এলাকায় নিজেকে বাসন থানা পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করেন। তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতে হত্যা, ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জানানো হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তারা জানিয়েছেন। স্থানীয়রা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা। এ বিষয়ে বাসন থানার দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।


More News Of This Category
bdit.com.bd