• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন? কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা কিশোরগঞ্জে বিপন্ন হাওরের রুপালি ঐশ্বর্য : হারিয়ে যাচ্ছে দেশি মাছ, অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ভাসান পানির বাসিন্দারা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রদল নেতা রাতুল সিকদার অমি গাজীপুরে এক বছর পর ধরা পড়ল নাসির পালোয়ান হত্যা মামলার আসামি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের চারা গাছ বিতরন গাজীপুরে ডেকে নিয়ে যুবককে এলোপাতাড়ি মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে আহত গাজীপুরে কয়ের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম বুলবুল গাজীপুরে ব্যবসায়ীকে কৃষক দল কর্মীর হুমকির অভিযোগ, কেটে দেওয়া হলো ইন্টারনেটের কেব্‌ল

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পঞ্চগড় সীমান্তে বিদেশি মুদ্রাসহ আটক ১

Reporter Name / ৪১৮ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

341

গণশক্তি ডেস্কঃ

আটক ব্যক্তির বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পঞ্চগড় সদর উপজেলা সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

এ সময় তার কাছে আমেরিকান ডলার, চীনা ইউয়ান, ভারতীয় রুপিসহ প্রায় ৫০ হাজার মুদ্রা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার আমতলী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।

এ ঘটনায় শুক্রবার পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মীরগড় বিওপির হাবিলদার কালিপদ রায় ওই ব্যক্তির বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে (পাসপোর্ট আইনে) মামলা করেছেন।

আটক ফাইম সাইদ আহমেদ (৪৭) ঢাকার রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার প্রয়াত আবু আহম্মেদের ছেলে।

বিজিবি জানায়, রাতে ফাইম ১৮ ব্যাটালিয়নের মীরগড় বিজিবি ক্যাম্পের আওতাধীন বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৪২২ এর ১০ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের ভেতর ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কোনো উত্তর দেননি। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে তিন হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, ৩০০ ইউএস ডলার, পাঁচ হাজার ৫১০ ভারতীয় রুপি, পাঁচ হাজার ৭৩৭ চায়না ইউয়ানসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বলেন, “ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর ক

রা হয়েছে।”


More News Of This Category
bdit.com.bd